, || - ||

ফ্রান্সে অনিদিষ্টকালের ধর্মঘট অব্যাহত !ফ্রান্সে অনিদিষ্টকালের ধর্মঘট অব্যাহত !

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।
 ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ প্রস্তাবিত পেনশন সংস্কারের বিরুদ্ধে ধর্মঘটে নেমেছেন দেশটির পাবলিক সেক্টরের কর্মীরা৷ ইতিমধ্যে বন্ধ হয়েছে স্কুল, পরিবহণ ব্যবস্থা ও হাসপাতালের জরুরি ব্যবস্থা গুলো চলছে স্বল্প কর্মীদের দ্বারা৷ ফ্রান্সে ম্যাকরণ প্রশাসনের পেনশন ভাতা কমানো ও বাধ্য করে চাকরির সময় সীমা বাড়ানোর   প্রতিবাদে RTP. SNCF  সহ  বিভিন্ন  সরকারী প্রতিষ্ঠানের লাখ লাখ  কর্মচারীর এক সাথে  একাত্বতা পোষণ করে  ধর্মঘটের ডাক দিয়েছে ।
দেশের অর্ধেকের বেশি স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। এই ধর্মঘটের কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে । একদিকে যেমন ঠান্ডা অন্যদিকে ঘন্টার পর ঘন্টা বসে গাড়ি কিংবা ট্রেন পাওয়া যাচ্ছে না। যেখানে সময় লাগে যেতে ৪০ মিনিট গাড়ি দিয়ে আর সেখানে প্রায় ৪ ঘন্টা পর যাত্রীরা গন্তব্যে পৌছাতে পারছে । একদিকে যেমন সরকার তার সিদ্ধান্ত বদলাচ্ছে না অন্যদিকে আন্দোলনকারীরা দাবি না মানায় অনিদিষ্টকালের জন্য  ধর্মঘট অব্যাহত । সরকার ও ধর্মঘটকারীদের  মাঝখানে সাধারণ জনগণের জীবণ খুবই বিপর্যস্ত হয়ে পড়েছে । এমনি অর্থনীতিতে ব্যাপক প্রভাব পড়ার সম্ভবনা রয়েছে। সামনে বড়দিন ও নববর্ষ হওয়ার কারণে ফ্রান্সে পর্যটকদের পদধূলিতে মুখরিত হওয়ার কথা তাকলেও ধর্মঘটে বিরূপ হচ্ছে। তবে সচেতন মহল মনে করছেন অদ্যাবদি সমাধান আসবে।
Attachments area
Please follow and like us: