আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলতে পারি?” হ্যা-বাঙ্গালী জাতি তার ভাষা আন্দোলনের ইতিহাস কখনো ভুলতে পারবে না। ফ্রান্সের তুলুজ শহরে আগামী ২১ শে ফেব্রুয়ারি ২০২১ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে উদ্ধোধন হতে যাচ্ছে ঐতিহাসিক স্থায়ী শহীদ মিনার। উদ্ভোধন করবেন তুলুজের মাননীয় মেয়র ও এখানে বসবাসরত বাঙ্গালী কমিনিটির নেতৃবৃন্দ।
১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি (বাংলা ৮ই ফাল্গুন ১৩৫৮) অধুনা বাংলাদেশের সেই রক্তক্ষয়ী সংগ্রাম, যার স্বীকৃতি পরবর্তীকালে পথ দেখালো সারা পৃথিবীকে, হয়ে রইল এক অবিস্মরণীয় দৃষ্টান্ত। ১৯৯৯ সালের ১৭ই নভেম্বর জাতিসংঘের শিক্ষা-বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থা, ইউনেস্কো ২১শে ফেব্রুয়ারি “আন্তর্জাতিক মাতৃভাষা দিবস” হিসাবে স্বীকৃতি প্রদান করে। ২০০০ সাল থেকে বিশ্বের ১৮৮ টি দেশে এই দিনটি পালিত হচ্ছে। কিন্তু ফ্রান্স প্রবাসী বাঙ্গালীদের প্রতীক্ষার প্রহর গুনার দিন শেষ হতে যাচ্ছে। তুলুজ শহরের বুকে বাংলাদেশীদের অমর একুশের স্থায়ী শহীদ মিনার নির্মাণ এটি একটি ঐতিহাসিক মাইল পলক হয়ে থাকবে। তুলুজ শহরের মাননীয় মেয়র , সিটি কাউন্সিল , ফখরুল আকম সেলিম সহ, যারা শহীদ মিনার স্থাপনের জন্য কাজ করেছেন সংশ্লিষ্ঠ সকলকের অবদান স্মরণীয় হয়ে থাকবে।
, || - ||
ফ্রান্সে আন্তর্জাতিক বাংলা মাতৃভাষার শহীদ মিনার স্থাপন।
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- সৈয়দ মুন্তাছির রিমন, স্পেশাল করেসপন্ডেন্ট,ফ্রান্স।
Please follow and like us: