, || - ||

ফ্রান্সে গরম ২২ বছরের রেকর্ড ভাঙল!

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- সৈয়দ মুন্তাছির রিমন, স্পেশাল করেসপন্ডেন্ট,ফ্রান্স।
ইউরোপ? এই শব্দের সাথে সবাই পরিচিত। নাম নিলেই ভেসে আসে সাদা ধূরস বরফে ডাকা ভুমি। প্রকৃতিতে একটু রোদ কিংবা গরম হাওয়া কল্পনা বিলাসী মাত্র। বছরে প্রায় নয় মাস ঠান্ডা হাওয়া সাথে লুকোচুরি খেলে সবাই এগিয়ে যায়। এবার গ্রীষ্মকালের শুরুতেই অতিরিক্ত গরমের ২২ বছরের রেকর্ড ভাঙলো।  প্যারিসে ২১ মে বৃহস্পতিবার বিকেল ৫টায় তাপমাত্রা উঠে ৩০.৩ ডিগ্রি সেলসিয়াস। যা প্যারিস ১৪ এরিয়ার আবহাওয়া দপ্তরে রেকর্ড হয়। গ্রীষ্মের শুরুতেই এত তাড়াতাড়ি ৩০ ডিগ্রির গরম তাপমাত্রা ফ্রান্সে বা প্যারিসে বিরল ঘটনা। তবে আগামী শনিবারসহ আগামী সপ্তাহের কয়েকদিন তাপমাত্রা আরও বাড়তে পারে।
এদিকে বৃহস্পতিবারের গরমে প্যারিসের বহু বাসিন্দা পার্ক, খোলা স্থান, সেইন নদীর দু’ধারে ভিড় জমায়। ফ্রান্স আবহাওয়া দপ্তরের বুলেটিনে বলা হয় ২১ মে বিকাল ৫টার সময় ফ্রান্সের প্যারিসে ৩০ ডিগ্রি তাপমাত্রা অতিক্রম করে যায়। যা মে মাসে বিরল ঘটনা। ২২ বছর আগে ১৯৯৮ সালে মে মাসের ২১ তারিখে ৩০ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড হয়েছিল। এর আগে ১৯২২ সালের মে মাসের ২১ তারিখেও প্যারিসে ৩১.৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ওঠে।
Please follow and like us: