ফ্রান্সে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর অবমাননাকর ব্যঙ্গচিত্র প্রদর্শের প্রতিবাদে হেফাজতে ইসলাম ছাগলনাইয়া শাখার উদ্যোগে এক বিশাল বিক্ষোভ মিছিল ও গণসমাবেশ অনুুুুষ্ঠিত হয়। শুক্রবার (৬ অক্টোবর) বাদ জুমআ ছাগলনাইয়া পৌর শহরের শূন্যরেখায় অনুষ্ঠিত সমাবেশে উপজেলার প্রত্যন্ত অঞ্চল থেকে লাখো ধর্মপ্রাণ মুসল্লি সমাবেত হয়।
এসময় বক্তারা বলেন, ফ্রান্সে সরকার কর্তৃ মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর অবমাননাকর ব্যঙ্গচিত্র প্রদর্শণ চরম গর্হিত একটা কাজ। এমন নিন্দনীয় কাজে সমগ্র মুসলিম উম্মাহর অন্তরে আগুন ধাও ধাও করে আগুন জ্বলছে। রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশ সরকারকে ফ্রান্সের সরকারের এ ঘৃণ্য কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ জানানোর দাবী করেন বক্তারা। এছাড়াও ফ্রান্সের পণ্য বয়কট, ব্যঙ্গচিত্র অপসারণ ও ফ্রান্সের প্রেসিডেন্টকে ক্ষমা চাওয়ার আহ্বান জানান সকলে।
ছাগলনাইয়া আজিজিয়া কাসেমুল উলুম মাদ্রাসার পরিচালক মাওলানা রুহুল আমিনের সভাপতিত্বে সিনিয়র শিক্ষক মাওলানা মুফতি ফারুক হোসাইনের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য প্রদান করেন, ছাগলনাইয়া উপজেলা হেফাজতে ইসলামের আমীর মাওলানা আনোয়ার উল্লাহ ভুঁইয়া, সাধারণ সম্পাদক মাওলানা মুফতি শোয়াইব, ছাগলনাইয়া বাজার (উত্তর) জামে মসজিদের খতিব মাওলানা মুফতি কামাল উদ্দিন, করৈয়া মদিনাতুল উলুম ইসলামিয়া মাদ্রাসার পরিচালক মাওলানা শরিফুল ইসলাম, ছাগলনাইয়া আজিজিয়া কাসেমুল উলুম মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওঃ নাজাত উল্লাহ, ছাগলনাইয়া ইসলামিয়া কামিল মাদ্রাসার আরবী বিষয়ের প্রভাষক মাওঃ হোসেন টুমচরী ও
দৈনিক ইনকিলাব ছাগলনাইয়া প্রতিনিধি এবিএম নিজাম উদ্দিন।
সমাবেশ শেষে বিশাল এক বিক্ষোভ মিছিল পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে এবং মুনাজাতের মধ্যমে সমাবেশ ও বিক্ষোভ মিছিলের আনুষ্ঠানিক শেষ হয়।