মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে ধুনট উপজেলা পরিষদের সভা কক্ষে বে-সরকারি ভাবে ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাহী অফিসার সঞ্জয় কুমার মহন্ত।
এর আগে সকালে শান্তিপূর্ণভাবে কালেরপাড়া ইউনিয়নে ৯টি ওয়ার্ডের ৯ টি ভোট কেন্দ্রের ৬৮ টি বুথে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট শেষে প্রাপ্ত ফলাফল অনুযায়ী আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী হারেজ উদ্দিন আকন্দ (নৌকা)পেয়েছেন ৬ হাজার ৫০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মটর সাইকেল মার্কা প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মোঃ সাজ্জাদ হোসেন শিপন (মটরসাইকেল)পেয়েছেন ৪ হাজার ৩২৮ ভোট।
নির্বাচনে অন্য স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে তরিকুল ইসলাম (ঘোড়া) ৩ হাজার ৪০৯ ভোট এবং লিটন আহমেদ(আনারশ)১১২ ভোট পেয়েছে।
নির্বাচনে মোট প্রার্থী ছিলেন ৪ জন।
ধুনট উপজেলার কালেরপাড়া উপ-নির্বাচনে ২১ হাজার ৪৬৫ জন ভোটার এর মধ্যে ১৪ হাজার ৬৫ জন ভোটাধিকার প্রয়োগ করেছেন।
ধুনট উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও)সঞ্জয় কুমার মহন্ত বলেন,সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে, কোথাও কোন অপ্রিতিকর ঘটনা ঘটেনি।