, || - ||

বগুড়ার ধুনটে ব্যবসায়ীর রঞ্জন বাড়িতে অগ্নিকান্ড

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- বিল্লাল হোসেন, দেবিদ্বার,কুমিল্লা করেসপন্ডেন্ট।
বগুড়ার ধুনট উপজেলায়   ব্যবসায়ীর রঞ্জন কুমার দাস নামে এক ব্যবসায়ীর বাড়িতে অগ্নিকান্ডে অনুমানিক সাড়ে ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে। বৃহস্পতিবার দুপুর  ১ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের মালোপাড়া গ্রামে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

সরজমিনে গিয়ে দেখা যায় উপজেলার মালোপাড়া গ্রামের বিজয় চন্দ্র দাসের ছেলে রঞ্জন কুমার দাস ধুনট শহরের মুদি ব্যবসায়ী। বৃহস্পতিবার দুপুরের দিকে তার বাড়িতে রান্নার কাজ করছিলেন  তার গৃহকর্মী। এসময় রান্না ঘরের গ্যাসের চুলা থেকে অসাবধারণতা বসত আগুনের সূত্রপাত ঘটে। মহুর্তের মধ্যে আগুনে পুড়ে ওই ব্যবসায়ীর ২টি টিনের থাকার বসত ঘর আসবাবপত্র, নগদ টাকা ও স্বর্ণালংকারসহ কমপক্ষে  সাড়ে ৪লাখ টাকার ক্ষতি হয়।

ধুনট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইনচার্জ আতাউর রহমান বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রন করা হয়েছে। বাড়ির রান্না ঘরে গ্যাসের চুলা থেকে আগুনের সূত্রপাত ঘটেছে।

Please follow and like us: