২১ মার্চ (রবিবার) বিকালে বগুড়ার শিবগঞ্জ উপজেলার আটমুল ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে বিনা প্রতিদ্বন্দিতায় সভাপতি পদে পুনরায় বেলাল হোসেন ও গণতান্ত্রিক পদ্ধতিতে ইউনিয়ন আওয়ামীলীগ সদস্যদের প্রত্যক ভোটে সাধারণ সম্পাদক পদে মিজানুর রহমান মিজান নির্বাচিত হয়েছেন। ইউনিয়নের ভাইয়ের পুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত দিনব্যাপী সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব মজিবুর রহমান মজনু ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু। ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বেলাল হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক বাবুর সাগর কুমার রায়, শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক বাবু তপন চক্রবর্তী, মানব সম্পদ বিষয়ক সম্পাদক আনোয়ার পারভেজ রোবন, শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি আজিজুল হক, সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান মোস্তা, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম চঞ্চল, শিবগঞ্জ পৌরসভা মেয়র তৌহিদুর রহমান মানিক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা আক্তার, স্বাধীনতা চিকিৎসা পরিষদের সাংগঠনিক সম্পাদক ডা. শফিক আমিন কাজল, বুড়িগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগ নবনির্বাচিত সভাপতি কামরুল ইসলাম, সম্পাদক মোজাফফর হোসেন সহ জেলা, উপজেলা ও স্থানীয় বিভিন্ন নেতৃবৃন্দ।
, || - ||
বগুড়ার শিবগঞ্জের আটমুল ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- বিল্লাল হোসেন, দেবিদ্বার,কুমিল্লা করেসপন্ডেন্ট।
Please follow and like us: