, || - ||

বগুড়ার শিবগঞ্জে কলা বাগান থেকে ভিক্ষুকের লাশ উদ্ধার

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- বিল্লাল হোসেন, দেবিদ্বার,কুমিল্লা করেসপন্ডেন্ট।
 বগুড়ার শিবগঞ্জের পল্লীতে কলা বাগান থেকে এক বিক্ষুক এর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। বুধবার (১৭ মার্চ) সকাল  সাড়ে ৮টায় ওই মরাদেহটি উদ্ধার করা হয়।
জানা যায়,  উপজেলার মোকামতলা ইউনিয়নের বড় হরিপুর গ্রামের মৃত: লাল মিয়ার ছেলে তোফাজ্জল হোসেন (৪৫) প্রতিদিনের ন্যায় তার পেশা ভিক্ষাভিত্তি শেষ করে বাসায় ফিরে। ঘটনার দিন খাওয়া দাওয়া শেষ করে ঘুমাতে যাওয়ার পূর্বের স্ত্রী মর্জিনা বেগম এর সাথে পারিবারিক বিষয় লইয়া কলোহ বাঁধে। সে সময় তার বাড়িতে শ্বাশুড়ীও উপস্থিত ছিলো। একপর্যায়ে স্ত্রী ও শ্বাশুরী তাকে মেরে ফেলা সহ বিভিন্ন রকমের হুমকি ধামকি প্রদান করে। পরবর্তীতে ১৭ মার্চ সকাল সাড়ে ৮টার দিকে তার নিজ বাড়ি বড় হরিপুর গ্রাম থেকে প্রায় ২ কিলোমিটার দূরে চাঁনপুর গ্রামের মাঠের  এলাকার কলা বাগের মধ্যে  তার মৃতদেহ পরে থাকতে দেখে ওই এলাকার লোকজন থানা পুলিশকে খবর কে খবর দিলে শিবগঞ্জ থানা পুলিশ নিহত লাশ উদ্ধার করে।
এ বিষয়ে নিহতর ভাই আলম হোসেন বলেন, দীর্ঘদিন যাবৎ নিহত ও তার স্ত্রী মধ্যে পারিবারিক কলোহ চলে আসছিলো। আমার ধারনা আমার ভাইকে তার স্ত্রী ও শ্বাশুড়ী বেগম বিবি পরিকল্পিত ভাবে হত্যা করেছে। এব্যাপারে সহকারী পুলিশ সুপার (শিবগঞ্জ সার্কেল) আরিফুল ইসলাম সিদ্দিক বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য প্রেরণ করা হয়েছে, জিজ্ঞাসাবাদ এ জন্য তার স্ত্রী মর্জিনা বেগম কে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এলাকাবাসী জানান দীর্ঘদিন স্বামী স্ত্রীর মধ্যে বনিবনা না হওয়ায় এবং কলোহ চলে আসার কারণেই স্ত্রী হাতে খুন হতে পারে বলে ধারনা করছেন।
Please follow and like us: