, || - ||

বগুড়ার শিবগঞ্জে কাউন্সিলার পদে কৃষকলীগ নেতা উম্মুল মোল্লার মনোনয়ন পত্র সংগ্রহ

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- বিল্লাল হোসেন, দেবিদ্বার,কুমিল্লা করেসপন্ডেন্ট।
বগুড়ার শিবগঞ্জে পৌরসভা নির্বাচনী  ২নং ওয়ার্ডের কাউন্সিলার পদে শিবগঞ্জ পৌর কৃষলীগ সহ-সভাপতি উম্মুল মোল্লার মনোনয়ন পত্র সংগ্রহ করেন। সোমবার সকালে নির্বাচন অফিসার আনিসুর রহমান এর নিকট থেকে তিনি এ মনোনয়ন পত্র সংগ্রহ করেন।  এসময়  উপস্থিত ছিলেন, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক শাহিনুর আলম, সাংগঠনিক সম্পাদক ওবাইদুর রহমান, উপজেলা কৃষলীগের  দপ্তর সম্পাদক  জরিপ প্রাং,  উপজেলা ছাত্রলীগের বিভাগীয় উপ-সম্পাদক মোঃ রাসেল ইসলাম, শিবগঞ্জ এম.এইচ কলেজ ছাত্র লীগের সহ-সভাপতি মেহেদী হাসান প্রমুখ।
নির্বাচন অফিস সূত্রে জানা যায়, তৃতীয় ধাপে আগামী ৩০ জানুয়ারী ২০২১ সালে শিবগঞ্জ পৌরসভা নির্বাচিত অনুষ্ঠিত হবে বলে ১৪ ডিসেম্বর নির্বাচন কমিশন পৌরসভা নির্বাচনে এ তফসিল ঘোষণা করেন।
মনোনয়ন পত্র দাখিলের শেষ তারিখ ৩১ ডিসেম্বর (বৃহস্পতিবার) আগামী  বছরের ৩ জানুয়ারী (রবিবার) মনোনয়নপত্র যাচাই-বাছাই। ১০ জানুয়ারি রবিবার প্রার্থিতা প্রত্যাহার। ১১ জানুয়ারি প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ।
Please follow and like us: