, || - ||

বগুড়ার সারিয়াকান্দিতে রেড ক্রিসেন্ট  সোসাইটির ত্রাণ বিতরণ

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- বিল্লাল হোসেন, দেবিদ্বার,কুমিল্লা করেসপন্ডেন্ট।
    বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বগুড়া ইউনিটের উদ্যোগে সারিয়াকান্দিতে  সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত  ১ হাজার ২শ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে । শুক্রবার  সকাল ১০ টায় সারিয়াকান্দি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে  প্রতি পরিবারে সাড়ে ৭ কেজি চাল, ১ কেজি ডাল, ১ লিটার তেল , ১ কেজি লবণ, ১ কেজি চিনি এবং ৫শ গ্রাম সুজি  বিতরণ করা হয়।  উক্ত ত্রাণ সামগ্রী  বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বগুড়া-১ আসনের সংসদ সদস্য  সাহাদারা মান্নান। এসময়  উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি  মমতাজুর রহমান, যুগ্ম সাধারন সম্পাদক মতিউর রহমান মতি ,বগুড়া রেড ক্রিসেন্ট ইউনিটের ভাইস চেয়ারম্যান এ্যাড: মকবুল হোসেন মুকুল, বগুড়া রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারী এ, কে, এম সুরুতজামান , কার্যনির্বাহী সদস্য মিসেস এলিজা ইয়াছমিন কেয়া, আলী এখতিয়ার তালুকদার তাজু, আবু ওবায়েদ মো: বাকী, ইউনিট লেভেল অফিসার মির্জা শামীম আহসান, যুব রেড ক্রিসেন্ট বগুড়া ইউনিটের যুব প্রধান আসিফ উর রহমানসহ যুব ও স্বেচ্ছাসেবকবৃন্দ ।
Please follow and like us: