বগুড়ার আদমদীঘিতে ভার্চুয়ালি আয়োজনে দৈনিক সবুজ বার্তার প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল ৪ টায় ভার্চুয়ালি কর্নফারেন্সের মাধ্যমে দৈনিক সবুজ বার্তার সহ-সম্পাদক নেহাল আহম্মেদ এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক সবুজ বার্তা পত্রিকার প্রকাশক ও সম্পাদক বাপ্পি সরদার।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সবুজ বার্তা পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক আব্দুল্লাহ আল মামুন। প্রকাশক ও সম্পাদক বলেন, দৈনিক সবুজ বার্তাকে জনগণের পত্রিকায় রূপান্তরিত করতে হবে। এজন্য সকল প্রতিনিধিকে নিজের পত্রিকা হিসেবে চিন্তা করে কাজ করতে হবে। অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত যুক্ত হয়েছিল সবুজ বার্তা প্ত্রিকার প্রতিনিধিরা। শুভ চক্রবর্তী- নিউজরুম এডিটর, মিজানুর রহমান- স্টাফ রিপোর্টার, রাকিবুল ইসলাম- রংপুর, মোঃ শাহাদাত হোসেন- কুষ্টিয়া, মোহাম্মদ জসিম হোসেন -যশোর, জাহিদ হাসান- স্টাফ রিপোর্টার, সাদ্দাম হোসেন- স্টাফ রিপোর্টার, মীর জাহিদুর রহমান জিহাদ-পাবনা,মোহাম্মদ রাশেদুল ইসলাম –পঞ্চগড়।
Please follow and like us: