, || - ||

বগুড়া ধুনটে বজ্রপাতে কৃষকের মৃত্যু

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- বিল্লাল হোসেন, দেবিদ্বার,কুমিল্লা করেসপন্ডেন্ট।

 বগুড়ার ধুনট উপজেলার গোপালনগর ইউনিয়নে বজ্রপাতে আব্দুস সালাম (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৫ টার দিকে উপজেলার দেওড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, উপজেলার গোপালনগড় ইউনিয়নের দেওড়িয়া গ্রামের মৃত্যু দেরাস আলীর ছেলে আব্দুস সালাম । জানা গেছে, আব্দুস সালাম একজন কৃষক বৃষ্টি দেখে তিনি সাতটিকরি গ্রামের মাঠে গরু আনতে গিয়েছিলেন এসময় হঠাৎ করেই দমকা বাতাস, মেঘের গর্জন ও ঝড়বৃষ্টি শুরু হয়। ঝড়বৃষ্টির এক পর্যায়ে বজ্রপাতে ঐ কৃষকের মৃত্যু হয়। ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা জানান নিহত ব্যক্তি পেশায় একজন কৃষক ছিলেন। মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে তার মৃত্যু হয়।

Please follow and like us: