বগুড়ার শাজাহানপুরে খোট্রাপাড়া ইউনিয়নের জালশুকা খাউড়া খাল থেকে মিশু (২৬) নামের এক শারীরিক প্রতিবন্ধীর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ । মিশু গাবতলী উপজেলার নশিপুর ইউনিয়নের নিজগ্রামের জালাল উদ্দিনের ছেলে । বুধবার দুপুর আড়াইটার দিকে থানা পুলিশ এ লাশ উদ্ধার করে । খোট্রাপাড়া ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল-ফারুক জানান, স্থানীয়দের দেওয়া খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ ভাসতে দেখে থানা পুলিশকে খবর দেওয়া হয় । খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে । মিশু শারীরিক প্রতিবন্ধী হওয়ায় প্রায়ই শাজাহানপুরের জালশুকা বাজারে এসে ভিক্ষা করত। মঙ্গলবার রাতে ঝড় বৃষ্টির মধ্যে বাড়ি ফেরার পথে পা পিছলে খালে পড়ে গিয়ে উঠতে না পেরে মারা যেতে পারে। থানার অফিসার ইনচার্জ আজিম উদ্দিন জানান, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে । এখনই কিছু বলা যাচ্ছে না । ময়না তদন্ত রির্পোট হাতে পেলে মৃত্যর কারণ জানা যাবে।
, || - ||
বগুড়া শাজাহানপুরে প্রতিবন্ধী যুবকের লাশ উদ্ধার
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- বিল্লাল হোসেন, দেবিদ্বার,কুমিল্লা করেসপন্ডেন্ট।
Please follow and like us: