, || - ||

বগুড়ার ধুনটে রচনা, বিতর্ক ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ করা হয়েছে।

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- বিল্লাল হোসেন, দেবিদ্বার,কুমিল্লা করেসপন্ডেন্ট।

বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন এর অর্থায়নে শনিবার উপজেলার কালেরপাড়া দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ে রচনা বিতর্ক প্রতিযোগিতায় অংশ গ্রহনকারীদের মধ্যে হতে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে এ পুরষ্কার বিতরণ করা হয়।

কালেরপাড়া দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের বিএসসি শিক্ষক শাহজাহান আলীর সভাপতিত্বে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন প্রধান অতিথি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শফিউল আলম।

 

কালেরপাড়া ডিজিটাল পোষ্ট-ই কম্পিউটার প্রশিক্ষন সেন্টারের সহযোগিতায় এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুর রহমান ফটিক, সসহকারী শিক্ষক আলআমীন হোসেন, আব্দুর রউফ, আব্দুল মালেক, আরিফুর রহমান আরিফ, গোলাম রহমান বাদশা, কালেরপাড়া ডিজিটাল পোষ্ট-ই কম্পিউটার প্রশিক্ষন সেন্টারের পরিচালক সিহাব উদ্দিন, সমাজ সেবক মুকুল সরকারসহ প্রমুখ স্থানীয় বিশিষ্ট ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Please follow and like us: