, || - ||

বগুড়ার শিবগঞ্জে ভ্রাম্যমান আদালতে জরিমানা

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- বিল্লাল হোসেন, দেবিদ্বার,কুমিল্লা করেসপন্ডেন্ট।

বগুড়ার শিবগঞ্জে ভ্রাম্যমান আদালতে করোনা প্রাদুর্ভাবে সামাজিক দুরুত্ব না মানায় ও ব্যবসায়ী৫ হাজার ৩ শত টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার বিকালে শিবগঞ্জ পৌরসভা এলাকায় শিবগঞ্জ নির্বাহী ম্যাজিস্ট্রিট ও সহকারী কমিশনার (ভূমি) মৌলী মন্ডল ভ্রাম্যমান আদালতে এ জরিমানা করেন। ভ্রাম্যমান আদালত পরিচালনা করার সময় মাস্ক না পড়া, সামাজিক দূরত্ব বজায় না রাখার অপরাধে এ জরিমানা করেন। বিকাল ৪ টার পর দোকান খুলে রাখায় ৫ হাজার ৩শত টাকা জরিমান করেন। এব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) বলেন, বাড়ির বাহিরে অবস্থানের সময় মাস্ক ব্যবহার না করলে এবং বিকাল ৪টার পর দোকান-পাট খোলা রাখলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানিয়েছেন।

Please follow and like us: