বগুড়ার শেরপুর পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আবদুস সাত্তারের চারটি নির্বাচনী কার্যালয়ে আগুন লাগানোর অভিযোগ উঠেছে।
শুক্রবার গভীর রাতের এ আগুন লাগানো হয়েছে বলে অভিযোগ।
আগুনে জ্বালিয়ে দেয়া চারটি কার্যালয হলো, উপজেলার শিশুপার্ক মোড়, উত্তর সাহাপাড়ার কলাপট্টি এলাকা, উপজেলা পরিষদ কার্যালয়সংলগ্ন নয়াপাড়া ও টাউন কলোনি।
মেয়র পদপ্রার্থী আব্দুস সাত্তার বলেন, গত ৪ জানুয়ারী তার নির্বাচনী মিছিলে হামলা চালানো হয়েছিল। আগুন দিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড করে আওয়ামী লীগকে দমিয়ে রাখা যাবে না।
শনিবার দুপুরে শেরপুর থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ বলেন, এ ঘটনায় আমরা এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি।
Please follow and like us: