, || - ||

বগুড়ায় দুর্গা পুজায় ৩ দিনের ছুটিসহ বিভিন্ন দাবিতে জাতীয় হিন্দু মহাজোটের  মানববন্ধন 

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- বিল্লাল হোসেন, দেবিদ্বার,কুমিল্লা করেসপন্ডেন্ট।
বগুড়া শহরের প্রাণকেন্দ্র সাতমাথায় শুক্রবার সকাল ১১টায় বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের আয়োজনে আসন্ন দুর্গা পুজায় ৩দিনের সরকারী ছুটিসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
দাবি গুলো হলো দুর্গা পুজা চলাকালীন সময়ে নিরাপত্তা জোরদার, সংখ্যালঘু কমিশন ও মন্ত্রণালয় গঠনসহ সারাদেশে অব্যাহতভাবে ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ।
এসময় উপস্থিত ছিলেন,
বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের সভাপতি রতন সিং,
সাধারন সম্পাদক ডাঃ সুব্রত ঘোষ,প্রধান সমন্বয়কারী সুমন দাস,যুব জোটের বগুড়া জেলা শাখার আহবায়ক জনি মহন্ত, প্রদিপ বর্মণসহ আরো অনেকেই।
Please follow and like us: