বগুড়ার সদর উপজেলায় জহুরুল ইসলাম (২৫) নামের তৃতীয় লিঙ্গের এক মাদরাসার বাবুর্চির লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১ এপ্রিল) সকাল সোয়া ১০ টার দিকে সদরের তিনমাথা রেলগেট এলাকার হিজবুল কোরআন মডেল মাদরাসা থেকে লাশটি উদ্ধার করা হয়। জহুরুল শাজাহানপুর উপজেলার গণ্ডগ্রাম এলাকার মোঃ খলিল ফকিরের ছেলে।
এসব তথ্য নিশ্চিত করেন বগুড়া স্টেডিয়াম পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর।
জহুরুলের স্বজনরা জানান, জহুরুল ওই মাদরাসায় বাবুর্চির কাজ করতেন। রাতে মাদরাসাতেই থাকতেন তিনি। বুধবার রাতে সব কাজ শেষ করে নিজ ঘরে ঘুমাতে যান জহুরুল। বৃহস্পতিবার সকালে নিদিষ্ট সময়ে ঘুম থেকে না উঠায় তাকে অনেক ডাকাডাকি করে মাদরাসা কতৃপক্ষ। কিন্তু তার কোনো সাড়া-শব্দ পাওয়া যাচ্ছিল না। এতে তাদের সন্দেহ হয়। পরে মাদরাসা কতৃপক্ষ জহুরুলের ঘরের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে। এ সময় তারা জহুরুলকে অচেতন অবস্থায় বিছানায় পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক জহুরুলকে মৃত ঘোষণা করেন।
এসআই জাহাঙ্গীর বলেন, মৃত্যুর সঠিক কারণ এখনো জানা যায়নি। আমরা প্রাথমিকভাবে ধারণা করছি, জহুরুল স্ট্রোক করে মারা গেছেন। এ ঘটনায় অপমৃত্যু মামলা করা হয়েছে। এবং মরদেহ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।।
Please follow and like us: