, || - ||

বগুড়ায় শিক্ষকের দুই পায়ের রগ কাটা অবস্থায় উদ্ধার হওয়া শফিকুল মাস্টারের মৃত্যু

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- বিল্লাল হোসেন, দেবিদ্বার,কুমিল্লা করেসপন্ডেন্ট।

বগুড়ার সারিয়াকান্দি উপজেলার শিক্ষকের দুই পায়ের রগ কাটা অবস্থায় উদ্ধার হওয়া সাইফুল ইসলাম (শফিকুল মাস্টার) (৫৫) নামের এক স্কুল শিক্ষক চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।

 

নিহত  শফিকুল বগুড়ার গাবতলী উপজেলার দুর্গাহাটা বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তিনি সারিয়াকান্দি উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের মাঝ বাড়ি গ্রামের মৃত্যুঃ হাই তুল্লাহ প্রমাণিকের ছেলে।

 

শুক্রবার (৯ অক্টোবর) দুপুরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

 

এর আগে গত বৃহস্পতিবার সকাল ৭টার দিকে সারিয়াকান্দি উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের মাঝবাড়ি গ্রামের দক্ষিণ পাড়া তালদহ মাঠ থেকে  দুই পায়ের রগ কাটা ও মাথায় আঘাত প্রাপ্ত অবস্থায় তাকে উদ্ধার করে  বগুড়া  শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের হাসপাতালে ভর্তি করা হয়।

 

সংবাদ পেয়ে সারিয়াকান্দি থানা পুলিশ শফিকুল মাস্টারকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করায়। সেখানে তার অবস্থার অবনতি হলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

 

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল (ছিলিমপুর) পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক এস.আই আব্দুল আজিজ মন্ডল  শিক্ষক সাইফুল ইসলাামের মৃত্যু বিষয়টি নিশ্চিত করেন।

Please follow and like us: