সোমবার , ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ৭ই জিলহজ, ১৪৪৭ হিজরি

বগুড়া আদমদীঘিতে প্রতিবন্ধী শিক্ষার্থীরা পেলেন শিক্ষা উপকরন।

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- Khorshed Alam Chowdhury

মোঃ আতিকুর হাসান সজিব,(আদমদিঘী বগুড়া) প্রতিনিধি- বগুড়ার আদমদীঘিতে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরন বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার ১৮ মার্চ দুপুরে উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের আমবাড়িয়াগ্রামে ফেইথ ফুল লাইফ প্রতিবন্ধী প্রজেক্টের আয়োজনে ও প্রজেক্ট প্রধান দীনেশ বর্মনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে অনুষ্ঠনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাতিয়ানগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আদমদীঘি বিয়াম ল্যবরেটরি স্কুলের অধ্যক্ষ আহসান হাবীব তুহিন, শিক্ষক আতোয়ার রহমান বাবলু, জাহাঙ্গীর আলম, ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান রতন, আওয়ামীলীগ নেতা মাসুদ রানা, ছাত্রলীগ নেতা শাহিনুর রহমান শাহিন, সেচ্ছাসেবকলীগ নেতা আশিকুজ্জামান ছোটন প্রমুখ। আলোচনা শেষে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও দুপুরের খাবার বিতরণ করা হয়।

Please follow and like us: