, || - ||

বগুড়া জেলা পুলিশের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় খ গ্রুপে ১ম স্থান অর্জন করেছে অহনা

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- Khorshed Alam Chowdhury

সজিবুল আলম সজিব শাজাহানপুর(বগুড়া)প্রতিনিধি: বগুড়া জেলা পুলিশের উদ্যোগে “করোনার বিরুদ্ধে ঘরে থেকে যুদ্ধে” চিত্রাঙ্কন প্রতিযোগিতায় খ গ্রুপে(৪র্থ-৬ষ্ঠ শ্রেণী) ১ম স্থান অর্জন করেছে বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এ্যান্ড কলেজের ৬ষ্ঠ শ্রেণীর মেধাবী ছাত্রী নওশাবা নওরীন অহনা(১২)। জেলা পুলিশ সুত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে ।
অহনা শাজাহানপুর উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আবুল বাশার ও সুমাইয়া বাশারের কন্যা। ঐতিহাসিক ৭ই মার্চের বঙ্গবন্ধুর ভাষণ, মহান মুক্তিযুদ্ধ, বিজয় দিবস, ভাষা আন্দোলন ও গ্রাম বাংলার ঐতিহ্যের চিত্র অংকন করে সে ১ম স্থান অর্জন করে নেয়। চিত্রাঙ্কন ও কবিতা আবৃতিতে অহনা ইতিপূর্বে সরকারি ও বেসরকারী ভাবে জেলা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় দুই ডজনের বেশি পুরস্কারে ভূষিত হয়েছে। সম্প্রতি পুলিশকে নিয়ে করোনা’র উপরে অহনা একটি কবিতা আবৃতি করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যাপক প্রসংশা কুড়িয়েছে।

Please follow and like us: