, || - ||

বগুড়া ধুনটে মুজিববর্ষ ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- বিল্লাল হোসেন, দেবিদ্বার,কুমিল্লা করেসপন্ডেন্ট।

বগুড়ার ধুনট উপজেলায় মুজিববর্ষ ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। প্রদ্যুৎ ও অভিজিৎ স্মৃতি স্পোটিং ক্লাবের আয়োজনে শুক্রবার সন্ধ্যায় ডাইম প্লাজা এলাকায় উক্ত টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।

টুর্নামেন্টের ফাইনাল খেলায় জিঞ্জিরতলা মুক্তিযোদ্ধা ক্রীড়া সংসদকে হারিয়ে ধুনট জিরো পয়েন্ট দল চ্যাম্পিয়ান হয়েছে। খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শেরপুর-ধুনট নির্বাচনী এলাকার সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান।

ধুনট উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাইদুল ইসলাম রনির সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ধুনট উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হাই খোকন, ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি গোলাম সোবহান, শফিকুল ইসলাম শফি, ইঞ্জিনিয়র মুহম্মদ আসিফ ইকবাল সনি, যুগ্ম সম্পাদক মহসিন আলম, মাহমুদুল হাসান বিপ্লব, সাংগঠনিক সম্পাদক রবিউল আওয়াল, ভিপি সাইফুল ইসলাম, বগুড়া জেলা পরিষদের মহিলা প্যানেল ভাইস-চেয়ারম্যান ও ধুনট মহিলা বিষয়ক সম্পাদক নাজনীন নাহার, শ্রম বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন খান, প্রভাষক সিরাজুল হক লিটন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বনি আমিন মিন্টু, যুগ্ম সম্পাদক সাইদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, উপজেলা শ্রমিক লীগের সভাপতি জাহাঙ্গীর আলম পিন্টু, উপজেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া খন্দকার, প্রদ্যুৎ ও অভিজিৎ স্মৃতি স্পোটিং ক্লাবের সভাপতি রনি সাহা ও সাধারণ সম্পাদক সুজন সাহা।

আলোচনা সভা শেষে প্রধান অতিথি ফাইনাল খেলায় অংশ গ্রহনকারী দু’দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Please follow and like us: