, || - ||

বগুড়া ধুনটে ৫০০ বন্যার্ত পরিবারের মাঝে সরকারি ত্রাণ বিতরণ

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- বিল্লাল হোসেন, দেবিদ্বার,কুমিল্লা করেসপন্ডেন্ট।

বগুড়ার ধুনট উপজেলার ভান্ডারবাড়ী ইউনিয়নের বন্যার্ত ৫০০ পরিবারের মাঝে সরকারিভাবে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। বুধবার বিকেলে ভান্ডারবাড়ী ইউনিয়ন পরিষদ চত্বরে সামাজিক দুরত্ব বজায় রেখে ত্রাণ বিতরণের উদ্বোধন করেন ধুনট উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল হাই খোকন।
ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্জয় কুমার মোহন্তের সভাপতিত্বে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, শেরপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আহসান হাবিব আম্বিয়া, ধুনট উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি প্রকৌশলী আসিফ ইকবাল সনি, ভাইস চেয়ারম্যান মহসীন আলম, আওয়ামীলীগ নেতা বাহাদুর আলী প্রমূখ।

Please follow and like us: