, || - ||

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে  লাইফ সার্পোটে মা! এক কোণে শুয়ে প্রহর গুনছেন এমপি মোশারফ হোসেন!

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- বিল্লাল হোসেন, দেবিদ্বার,কুমিল্লা করেসপন্ডেন্ট।
বগুড়া -৪ নন্দীগ্রাম – কাহালু আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেনের মা গুরুত্বর অসুস্থ অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে(শজিমেক) ভর্তি করা হয়। ভর্তির পর তাহার অবস্থার অবনতি ঘটলে চিকিৎসকরা তাকে লাইফ সার্পোটে রাখেন। মায়ের অসুস্থতার পর থেকেই  তার পিছু ছাড়ছেন না মানবিক সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন। হাসপাতালে কর্মকর্তাদের মন্তব্য চাইলে তারা জানান, এমপি হিসাবে হাসপাতালে তিনি ভিআইপি কেবিন নিতে পারতেন, কিন্তু তিনি সেই হিসাব কখনোই করেননি, তিনি সব সময় চাইছেন কিভাবে মায়ের পাশে থাকা যায় ও কিভাবে তার সুস্থতার সংবাদ পাওয়া যায়।
তার নির্বাচনী এলাকার সাধারন জনগনের বক্তব্যঃ মোশারফ হোসেন এমপি একজন শিল্পপতি কিন্তু তার আচার ব্যবহার ও সহনীয়তা অত্যন্ত মানবিক,
সব সময় তিনি সাধারন মানুষের পাশে অসাধারন ভাবে থেকেছেন।
তিনি যে দলই করুক না কেন,এমন একজন মানবিক নেতা পাশে পেয়ে তারা ধন্য।
মহান আল্লাহ পাক যেন তাহার মাকে দ্রুত সুস্থতা দান করেন।
এমপি আলহাজ্ব  মোশারফ হোসেন মহান আল্লাহর কাছে তাহার মায়ের দ্রুত সুস্থতা কামনা করে তার নির্বাচনী এলাকার জন সাধারন  সহ দেশবাসী সকলের কাছে দোয়া কামনা করেছেন।
Please follow and like us: