, || - ||

বগুড়া শিবগঞ্জে করতোয়া নদীতে মাছ শিকার করতে গিয়ে স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- বিল্লাল হোসেন, দেবিদ্বার,কুমিল্লা করেসপন্ডেন্ট।

বগুড়ার শিবগঞ্জে করতোয়া নদীতে মাছ শিকার করতে গিয়ে পানিতে ডুবে স্কুল ছাত্রের মর্মান্তিক ভাবে মৃত্যু বরণ করেছে।
জানা গেছে, গতকাল বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে উপজেলার রায়নগর ইউনিয়নের অনন্তবালা গ্রামের রিজু মিয়ার দুই ছেলে রাহুল( ১৬), রোহান (১০) করতোয়া নদীতে মাছ শিকার করতে যায়। হঠাৎ করে নদীর স্রোতের কারণে কলা গাছের ভেলা থেকে দুই ভাই পানিতে ছিটকে পড়ে যায়। স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে সঙ্গে সঙ্গে দুই ভাইকে অসুস্থ্য অবস্থায় উদ্ধার করে বগুড়া হাসাতপালে নেওয়ার পথে মহাস্থান উচ্চ বিদ্যালয়েল ১০ শ্রেণির ছাত্র রাহুল (১৬) মৃত্যু বরণ করে। ছোট ভাই বেঁচে রোহান প্রাণে বেঁচে যায়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। এ ব্যাপারে রায়নগর ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Please follow and like us: