বগুড়া আদমদীঘি উপজেলার সান্তাহারে চলছে ঢিলেঢালা লকডাউন। করোনার দ্বিতীয় ঢেউ বৈশ্বিক মহামারী নতুন করে আবার বাংলাদেশ হানা দেয়। অনেকেই স্বাস্থ্যবিধি না মানা, বিনা কারণে বাহিরে ঘোরাফেরা করার কারণে নতুন করে করো না রোগের আক্রান্ত হচ্ছে অনেকে এছাড়া মৃত্যুর সংখ্যা দিন দিন বেড়ে চলেছে। এবার ১৪ এপ্রিল থেকে সরকার ঘোষিত সারাদেশব্যাপী লকডাউনের কর্মসূচি দেয়া হয়। প্রশাসনের পক্ষ থেকে বলা হয় এই লকডাউন এর সময় বাইরে যেতে পুলিশের মোভমেন্ট পাশ লাগবে। তবে কয়েক প্রকার পেশা দায়িত্ব পালনকারীদের মুভমেন্ট পাশ লাগবে না। লকডাউনের প্রথম কয়েক দিন আদমদীঘি উপজেলা প্রশাসন ও সান্তাহার পুলিশ ফাঁড়ির ব্যাপক তৎপরতা লক্ষ্য করা যায়। কিন্তুু আজ শনিবার (১৭) এপ্রিল সান্তাহারের বিভিন্ন জায়গায় ঘুরে দেখা গেছে প্রশাসনের তৎপরতার না থাকার কারণে স্বাস্থ্যবিধি উপেক্ষা করে বিনা কারণে পুলিশের সামনেই অনেকেই বিনা কারণে মুভমেন্টে পাশ সারা বাইরে ঘোরাফেরা করছে। বিভিন্ন রাস্তাঘাটে বিভিন্ন ধরনের যান চলাচল লক্ষ্য করা গেছে। অনেকে বলছে প্রশাসনের উদাসীনতার কারণে এই অবস্থার সৃষ্টি হয়েছে।
, || - ||
বগুড়া সান্তাহারে চলছে ঢিলেঢালা লকডাউন, প্রশাসনের নেই কোন তৎপরতা।
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- খোকন হাওলাদার, স্পেশাল করেসপন্ডেন্ট।
Please follow and like us: