দেশে আবার দ্বিতীয় দফায় করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে সান্তাহার মডেল প্রেস ক্লাবের সকল সদস্যদের জন্য সুরক্ষা সামগ্রী প্রদান করেছেন সান্তাহার পৌরসভা। আজ মঙ্গলবার সকালে সান্তাহার পৌরসভার মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু ও ১নং প্যানেল মেয়র জার্জিস আলম রতন সান্তাহার মডেল প্রেস ক্লাবের সভাপতি বুলবুল আহম্মেদ ও সদস্য নেহাল আহম্মেদ’র হাতে সুরক্ষা সামগ্রী তুলে দেন। এ সময় সান্তাহার মডেল প্রেসক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
Please follow and like us: