, || - ||

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে আনন্দ উৎসব উদযাপিত-রয়মনেন নেছা মহিলা কলেজেবঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে আনন্দ উৎসব উদযাপিত-রয়মনেন নেছা মহিলা কলেজে

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- প্রেস বিজ্ঞপ্তি।
 মতলব দক্ষিণ উপজেলার ঐতিহ্যবাহী একমাত্র নারীশিক্ষার আদর্শ বিদ্যাপীঠ রয়মনেন নেছা মহিলা ডিগ্রি কলেজে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আনন্দ উৎসব উদযাপিত হয়েছে। ১২ ফেব্রুয়ারী কলেজ মিলনায়তনে আনন্দ উৎসবে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ  আফরোজা খাতুন ও অনুষ্ঠানটি পরিচালনা করেন কলেজ গর্ভনিং বডির সদস্য দেওয়ান মোঃ রেজাউল করিম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইবাজ উদ্দিন আহম্মেদ প্রিন্স , বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার আইচ, কলেজ গর্ভনিং বডির সদস্য বিশিষ্ট রাজনীতিবীদ হাসান ইমাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কলেজের প্রতিষ্ঠাকালীন প্রাক্তন অধ্যক্ষ মোঃ হুমায়ন আজাদ, প্রাক্তন অধ্যক্ষ ইমদাদুল হক, প্রাক্তন ভারপ্রাপ্ত অধ্যক্ষ নন্দলাল বণিক, কলেজের প্রাক্তন অধ্যক্ষ মোঃ সফিকুল ইসলাম। আরো বক্তব্য রাখেন, কলেজ গর্ভনিং বডির সদস্য মোঃ হেদায়েত উল্লাহ, এমএ আজিজ বাবুল, মজিবুর রহমান সরকার, প্রভাষক মাহবুবুর রহমানসহ কলেজের অন্যান্য শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ।
 অনুষ্ঠানে অতিথি ও বিদায়ী শিক্ষকদেরকে ক্রেস্ট প্রদান করা হয়। দিনব্যাপী অনুষ্ঠানে কলেজ গর্ভনিং বডির সকলের উপস্থিতিতে আনন্দ উৎসব উদযাপিত হয়।
Attachments area
Please follow and like us: