, || - ||

বঙ্গবন্ধু’র ভাস্কর্যে হামলার প্রতিবাদে ফতুল্লার যুবলীগ নেতা ইদ্রিস আলীর নেতৃত্বে বিশাল মিছিল

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যে মৌলবাদীদের হামলার প্রতিবাদে নারায়ণগঞ্জ জেলা যুবলীগ আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে যোগদান করেছে ফতুল্লা থানা যুবলীগের দপ্তর সম্পাদক শেখ মোঃ ইদ্রিস আলী। রোববার বিকেলে ইদ্রিস আলীর নেতৃত্বে প্রায় ৪শতাধিক কর্মী-সমর্থক নিয়ে শহরের প্রতিবাদ ওই কর্মসূচীতে স্বতঃস্ফুর্তভাবে অংশ নেয়। শেখ মোঃ ইদ্রিস আলীর নেতৃত্বের ওই মিছিলে কর্মী-সমর্থকদের অংশগ্রহণে সন্তষ্টি প্রকাশ করে জেলা যুবলীগের কান্ডারী জাকিরুল আলম হেলালসহ আয়োজকদের সকলেই। শেখ মোঃ ইদ্রিস আলীর সঙ্গে ফতুল্লা থেকে আগত মিছিলে অন্যান্যের মধ্যে অংশ নেন যুবলীগ নেতা মোঃ জুম্মান,মোঃ সোহেল,মোঃ বাবু,মোঃ নয়ন,মোঃ ইমন,মোঃ রাকিব,নিরব হোসেন,মোঃ আরমান,মোঃ সৌরভ আমিনুল ইসলাম প্রমুখ।

 

Please follow and like us: