সস্প্রতি কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌর শহরের মুক্তিযোদ্ধা
কমপ্লেক্স ভবনের সামনে বীর মুক্তিযোদ্ধারা ২২ ডিসেম্বর
মঙ্গলবার এক মানববন্ধন ও সমাবেশ করেন। রাণীশংকৈল উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনের এতে বীর মুক্তিযোদ্ধারা ছাড়াও স্থানিয় রাজনৈতিক-সাংস্কৃতিক নেতাকর্মি, শিক্ষক ও সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
এখানে বক্তব্য দেন, বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, বিদেশিচন্দ্র রায় ও আবু সুফিয়ান, আ’লীগ সভাপতি ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ সইদুল হক, সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ তাজুল ইসলাম, পৌর আ’লীগ সভাপতি জাহাঙ্গীর আলম , আ’লীগ নেতা আনিসুর রহমান বাকি, স্বেচ্ছাসেবক সাংগঠনিক সম্পাদক জাকারিয়া হাবীব ডন প্রমূখ। এ সময় আরো উপস্থিত ছিলেন প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি
অধ্যাপক আনোয়ারুল ইসলাম, সম্পাদক সফিকুল ইসলাম শিল্পি, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম সুজন,বেতার শিল্পি প্রভাষক প্রশান্ত বসাক,কইউপি সদস্যা আনসারা বেগম প্রমুখ। বক্তারা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরকারিদের ও বিরোধিতাকারিদের অবিলম্বে গ্রেফতার করে শাস্তির আওতায় আনার দাবি জানান।
Please follow and like us: