, || - ||

বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকীতে উল্লাপাড়া পূর্ণিমাগাঁতী ইউনিয়নের চেয়ারম্যান আলামিন সরকারের ব্যতিক্রমধর্মী উদ্যোগ গ্রহণ

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।

সবুজ-শ্যামল বাংলাকে আরও সবুজ করতে এবং মুজিব আদর্শের কর্মীদের কমপক্ষে তিনটি করে গাছ লাগানোর আহ্বান জানিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই নির্দেশকে বুকে লালন করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদৎবার্ষিকী উপলক্ষে নিজ উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছেন সিরাজগঞ্জ উল্লাপাড়া উপজেলার পূর্নিমাগাঁতী ইউনিয়নের চেয়ারম্যান আল-আমীন সরকার।

সিরাজগঞ্জ ৪ উল্লাপাড়া ও সলংগা আসনের মাননীয় এম.পি তানভীর ইমামের সার্বিক দিক নির্দেশনায় মুজিব শত বর্ষ উপলক্ষে ১০০ টি বৃক্ষরোপ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদৎবার্ষিকী উপলক্ষে ৪৬ টি বৃক্ষ সহ মোট ১৪৬ টি করে ফলজ, বনজ ও ঔষুধী গাছ রোপন করেছেন চেয়ারম্যান আল-আমীন সরকার। পর্যক্রমে পূর্নিমাগাঁতী ইউনিয়নের প্রতিটি গ্রামে ১৪৬ টি করে বৃক্ষ রোপন করা হবে। বৃক্ষরোপনের এমন উদ্যোগ কে সাধুবাদ জানিয়েছেন ইউনিয়ন বাসী।

প্রাকৃতিক দুর্যোগ ও বজ্রপাতের হাত থেকে রক্ষা এবং পরিবেশে ভারসাম্য ফিরে পেতে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বৃক্ষ রোপন শুরু করেছে। পূর্নিমাগাঁতী ইউনিয়নের চেয়ারম্যান আল-আমীন সরকার।

এসময় চেয়ারম্যান আল-আমীন সরকার বলেন, সিরাজগঞ্জ জেলায় বজ্রপাতে প্রায় ৩৭ জনের প্রানহানীর ঘটনা ঘটে। এতে উল্লাপাড়া উপজেলায় শিশু সহ ৬ জনের মৃত্যু হয়। আর বজ্রপাত থেকে জনগনকে রক্ষা করতেই এমন ব্যতিক্রমী উদ্যোগনেয়া হয়েছ । ইতিমধ্যে বজ্রপাতের হাত থেকে রক্ষা পেতে নিজস্ব অর্থায়নে ৫ শত চাপালিশ গাছ রোপন করেন।

Please follow and like us: