মোঃ ইব্রাহিম হোসেন, ষ্টাফ রিপোর্টারঃ -গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে শ্রদ্ধা জানিয়েছেন সদ্য পদোন্নতি প্রাপ্ত ডিআইজি জনাব মীজানুর রহমান।
১৮ জুলাই মঙ্গলবার তিনি বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে পুলিশবাহিনীর একটি চৌকস দল সদ্য পদোন্নতি প্রাপ্ত ডিআইজি মীজানুর রহমানকে গার্ড অব অনার প্রদান করেন।
এরপর জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’সহ পরিবারের সকল শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন তিনি।
পরে বঙ্গবন্ধুর সমাধি সৌধের পরিদর্শন বইতে মন্তব্য লেখেন সদ্য পদোন্নতি প্রাপ্ত ডিআইজি মীজানুর রহমান।এ সময় পুলিশবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Please follow and like us: