হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস ও জন্ম শত বার্ষিকী উপলক্ষে সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়ন আওয়ামীলীগ শাখার উদ্যোগে দুইশ দুস্থ ও গরীব শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে অরুয়াইল আবদুস সাত্তার ডিগ্রী কলেজ অডিটোরিয়ামে এ শীতবস্ত্র বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অরুয়াইল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাজী আবু তালেব। এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সাহার উদ্দিন, , অরুয়াইল ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণত স¤পাদক এডভোকেট গাজী মো.শফিক,অরুয়াইল ইউনিয়ন শাখা যুবলীগের আহবায়ক হাজী বোরহান উদ্দিন, উপজেলা যুবলীগের সাংগঠনিক স¤পাদক জাবেদ আল হাসান প্রমূখ।
Please follow and like us: