, || - ||

বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে সাহিত্য-সংস্কৃতিকে জাগিয়ে তুলে হ‌বে-মীর মোহাম্মদ মাহবুবুর রহমান

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।

বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে তৃণমূল পর্যায়ের সাহিত্য-সংস্কৃতিকে জাগিয়ে তুল‌তে হ‌বে ব‌লে জা‌নি‌য়ে‌ছেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান।

গতকাল ৫ ফেব্রুয়ারি, র‌বিবার জেলা প্রশাসকের কার্যালয়ে শহীদ এ কে এম শামসুদ্দিন সম্মেলন কক্ষে ২ দিনব্যাপী জেলা সাহিত্য মেলা উপলক্ষে সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং অনুষ্ঠা‌নে তিনি এ কথা বলেন। তি‌নি আ‌রো ব‌লেন, আগামী ৭ ও ৮ ফেব্রুয়ারি বর্ণাঢ্য আয়োজনে দুই দিনব্যাপী জেলা সাহিত্য মেলা শুরু হবে। বাংলা একাডেমির প্রকল্প অনুযায়ী দেশের ১৯ জেলায় নেয়া কর্মসূচির অংশ হিসেবে সিরাজগঞ্জ জেলা প্রশাসন এ মেলার আয়োজন কর‌বে।

শহীদ এম মনসুর আলী অডিটরিয়ামে সাহিত্য মেলায় জাতীর কল্যাণকামী গণমুখী সাহিত্য-সংস্কৃতিচর্চায় অধিক মনোনিবেশ করতে কবি-সাহিত্যিকদের অনুষ্ঠা‌নে অংশগ্রহ‌নের জন‌্য আহ্বান জানান। সবশেষে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে নাটক, সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হবে।

উক্ত অনুষ্ঠা‌নে উপ‌স্থিত ছি‌লেন, স্থানীয় সরকারের উপ-পরিচালক, মোহাম্মদ তোফাজ্জল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ মোবারক হোসেন,
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ রায়হান কবির, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (নেজারত শাখা, গোপনীয় শাখা) মোঃ রিদওয়ান আহমেদ রাফি, সিরাজগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি হেলাল আহমেদ সহ সিরাজগঞ্জে কর্মরত সকল প্রিন্ট ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

Please follow and like us: