১৯৭৫ সালের ১৫ আগষ্টের কালরাত্রীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তাঁর পরিবারের সদস্য ও সকল শহীদের ষড়যন্ত্রকারীদের বিচারের সম্মুখীন করতে তদন্ত কমিশন গঠন এবং মরণোত্তর বিচার আইন প্রণয়নের দাবীতে গাইবান্ধায় স্মারকলিপি প্রদান করা হয়েছে।
বুধবার (২৫ আগস্ট) সকালে বঙ্গবন্ধু ফাউন্ডেশন গাইবান্ধা জেলা শাখার পক্ষ হতে জেলা প্রশাসক গাইবান্ধা’র মাধ্যমে আইনমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক মো. সাদেকুর রহমান স্মারকলিপি গ্রহন করেন। এসময় বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আজহারুল ইসলাম বাবলু, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন সরকার, কৃষক লীগের সভাপতি মো. খাইরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মো. বুলবলু হোসেন, মো. নুরুল ইসলাম, অলি আহাদ, মো. আতাউর রহমান, মো. মনিরুজ্জামান, আবু সাঈদ পলাশ, অ্যাড. কুশ লালীব সাগর, মো. মাইদুল ইসলাম মুকুল ও ভিপি ধরন রায়সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
, || - ||
বঙ্গবন্ধুর হত্যার ষড়যন্ত্রকারীদের বিচারের সম্মুখীন করার দাবীতে আইনমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর বরাবরে স্মারকলিপি প্রদান
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- আরিফ উদ্দিন, গাইবান্ধা করেসপন্ডেন্ট।
Please follow and like us: