বঙ্গবন্ধু অাইনছাত্র পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার উদ্দ্যেগে সামাজিক দুরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিষরে ইফতার মাহফিল ও অালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ( ১৫ মে), ২১ রমজানে শহরের মিরপুরের স্বপ্ননীড় সংগঠনটির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। বঙ্গবন্ধু অাইনছাত্র পরিষদ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ-সম্পাদক ও জেলা শাখার সভাপতি রিয়াদ রাশেদীন তালুকদার সৌরভের সভাপতিত্বে অালোচনা সভায় অারো উপস্থিত ছিলেন জেলা কমিটির সাধারণ সম্পাদক অাকিবুর রহমান শাওন, সহ-সভাপতি ইমরান হোসেন, যুগ্ন সম্পাদক জাহিদ হাসান জয়, সদস্য চান মিয়া, ল’কলেজ শাখার সভাপতি- সালাউদ্দিন সালাম প্রমুখ। অালোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যান কামনা ও বর্তমান মহামারী করোনা ভাইরাস হতে মুক্তি এবং ল’ কলেজ শাখার সাধারণ রুহুল অামিন জুয়েলের সন্তানের সুস্থতা কামনা করে মোনাজাত করা হয়। এরপর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
, || - ||
বঙ্গবন্ধু অাইনছাত্র পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার ইফতার মাহফিল ও অালোচনা সভা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।
Please follow and like us: