, || - ||

বঙ্গবন্ধু অাইনছাত্র পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগে বিশেষ সাংগঠনিক সভা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।

বঙ্গবন্ধু অাইনছাত্র পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার অায়োজনে বিশেষ সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে।

১৩ সেপ্টেম্বর ২০, রবিবার বিকেলে সংগঠনটির শহরের স্বপ্ননীড়ে অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

বিশেষ সাংগঠনিক আলোচনা সভা-তে প্রধান অতিথি হিসাবে  উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির উপ-দপ্তর সম্পাদক ও সিরাজগঞ্জ জেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি (সাবেক) মোহাম্মাদ আলী সরকার।

কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক ও সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি রিয়াদ রাশেদীন তালুকদার সৌরভের সভাপতিত্বে অালোচনা সভায় কমিটির শুণ্য পদ পুরণ, সংগঠনের কার্যক্রমে গতিশীলতা অানয়ন, অাগামী বার কাউন্সিল পরীক্ষা এবং ভিশন-২০২১ বাস্তবায়নে করনীয় বিষয়ে বিস্তারিত অালোচনা হয়। অনুষ্ঠান সঞ্চালনায় করেন বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক আকিবুর রহমান শাওন।

 

এছাড়া সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ সিরাজগঞ্জ “ল” কলেজ শাখার সভাপতি মোঃ সালাহ্উদ্দিন সালাম ও সাধারণ সম্পাদক মোঃ রুহুল আমিন জুয়েল, বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মোঃ ইমরান হাসান ও সাধারণ সম্পাদক মোঃ জাহিদ হাসান জয় প্রমুখ।

এছাড়াও জেলা শাখা/”ল” কলেজ শাখা ও বিশ্ববিদ্যালয় শাখার নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।।

Please follow and like us: