, || - ||

বঙ্গবন্ধু আইনছাত্র পরিষদ সিরাজগঞ্জ জেলার ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

 

বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৪ নভেম্বর, বুধবার সকাল ৭.oo ঘটিকায় সংগঠনের অস্থায়ী কার্যালয় স্বপ্ননীড়ে কেক কর্তন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এর আগে সংগঠনের জেলা সভাপতি রিয়াদ রাশেদীন তালুকদার সৌরভ জাতীয় পতাকা এবং সাধারণ সম্পাদক আকিবুর রহমান শাওন দলীয় পতাকা উত্তোলণের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের শুভ সূচনা করেন।

এসময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ ল’ কলেজ শাখার সভাপতি সালাহউদ্দিন সালাম, সাধারন সম্পাদক রুহুল আমিন জুয়েল, জেলা কমিটির সহ-সভাপতি সাদেকুল ইসলাম, যুগ্ন সম্পাদক জাহিদ হাসান জয়,  সদস্য চান মিয়া, আলী হাসান, রিতু প্রমুখ।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার সকালে সিরাজগঞ্জ জেলা জজকোর্ট প্রাঙ্গণে প্রায় ২ শত  মাস্ক বিতরণ করা হয়।

Please follow and like us: