সিরাজগঞ্জে বঙ্গবন্ধু আইনছাত্র পরিষদের আয়োজনে ইফতার মাহফিল ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২৬ এপ্রিল, সোমবার ১৩ রমজানে সদর উপজেলার শিয়ালকোল বাজারে প্রত্যাশা কম্পিউটার ও ট্রেনিং সেন্টারে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতি এ্যাডভোকেট নিখিল কুমার ঘোষ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু আইনছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির উপ দপ্তর সম্পাদক মোহাম্মদ আলী সরকার। সংগঠনের সিরাজগঞ্জ জেলা কমিটির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক রিয়াদ রাশেদীন তালুকদার সৌরভের সভাপতিত্বে এবং সহ সভাপতি সাদেকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা কমিটির সহ-সভাপতি শ্রী সুকুমার পাল, মোঃ রুহুল আমিন জুয়েল, সুমন আবু হুরাইরা, মোঃ তৌহিদুল ইসলাম তৌহিদ, শ্রী রাহুল কুমার, সাধারন সম্পাদক আকিবুর রহমান শাওন, যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ হাসান জয়, রোমানা সুলতানা সাথী, বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ
সিরাজগঞ্জ “ল” কলেজ শাখার সভাপতি সালাহউদ্দিন সালাম প্রমুখ।