, || - ||

বঙ্গবন্ধু কমিশনের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রিজভীর আশু রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

বঙ্গবন্ধু কমিশনের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও স্পেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা রিজভী আলমের আশু রোগমুক্তি কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (০২ ফেব্রুয়ারি) বঙ্গবন্ধু কমিশন ইউএসএর বাংলাদেশ কমিশনার মোহাম্মদ আল মাসুম খানের আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উক্ত দোয়া মাহফিলে নেতৃবৃন্দ মহান আল্লাহতালার কাছে রেজভী আলমের সুস্থতার জন্য দোয়া প্রার্থনা করে।

একই সাথে বঙ্গবন্ধু কমিশনের কেন্দ্রীয় নেতৃবৃন্দের পক্ষ থেকে বিশ্ববাসীর সুস্থতার জন্য দোয়া চাওয়া হয়। দোয়া মাহফিলে করোনা ভাইরাসে সংক্রামিত হয়ে মৃত্যুবরণকারীদের আত্মার শান্তি কামনা করা হয়, এবং শোকসপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়।

Please follow and like us: