, || - ||

বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার প্রাপ্তি‌তে মাহবুবুল পলাশ‌কে সংবর্ধনা

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।

বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার ১৪২৬ প্রাপ্ত‌িতে মাহবুবুল পলাশ‌কে সংবর্ধনা দেওয়া হয়েছে।

শনিবার ১৫ অ‌ক্টোবর বিকাল ৫ টার দিকে ফারাজ আইয়াজ স্মৃ‌তি পরিষ‌দের পক্ষ থেকে এই সংবর্ধনা দেওয়া হয়।

উক্ত সংবর্ধনা অনুষ্ঠানটি, ফারাজ আইয়াজ স্মৃ‌তি পরিষ‌দের সভাপ‌তি প্রদীপ সাহা’র সভাপতিত্বে সংবর্ধিত ব্যক্তি হিসেবে উপস্থিত ছিলেন, বিরল প্রজাতির সংগ্রহশালার বৃক্ষ প্রেমী মহবুবুল পলাশ।

অনুষ্ঠা‌নে প্রধান অ‌তি‌থি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হেলাল আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
বিশিষ্ট সমাজসেবক মোদাসের রহমান পরাগ।

অনুষ্ঠানে বক্তারা সিরাজগঞ্জ জেলায় সবুজ-শ্যামল গড়ে তুলতে মাহবুবুল পলা‌শের বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরেন।

উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উদীয়মান তরুণ সাংবাদিক দৈনিক চিত্র পত্রিকার সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি হো‌সেন আলী ছোট্ট।

Please follow and like us: