বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার পেলেন সিরাজগঞ্জ কামারখন্দ উপজেলার বাজার ভদ্রঘাট সেখপাড়া গ্রামের আবুল আজাদ সেখ’র পুত্র মোঃ মাহবুবুল ইসলাম পলাশ।
বুধবার (১২ অক্টোবর) ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এই ব্রোঞ্জ পদক প্রদান করেন।
তিনি বিরল ও বিপন্ন প্রজাতি গাছের বাগান করে কৃষি তে গুরুত্বপূর্ণ অবদানের জন্য তাকে বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার-১৪২৫ ও ১৪২৬ প্রদান করা হয়।
অনুষ্ঠানে কৃষির বিভিন্নখাতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ নির্বাচিত ব্যক্তি ও সংস্থার মধ্যে তিনটি স্বর্ণপদক, ২৫টি ব্রোঞ্জ পদক এবং ১৬টি রৌপ্য পদক প্রদান করা হয়।
Please follow and like us: