, || - ||

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মদিন বগুড়া ধুনটে পালিত

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- বিল্লাল হোসেন, দেবিদ্বার,কুমিল্লা করেসপন্ডেন্ট।

১৭ মার্চ (বুধবার)। বাংলাদেশের মহান স্বাধীনতার স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস। ১৯২০ সালের ১৭ মার্চ তদানীন্তন ভারতবর্ষের বঙ্গ প্রদেশের অন্তর্ভুক্ত ফরিদপুর জেলার গোপালগঞ্জ মহকুমার টুঙ্গিপাড়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। তার বাবার নাম শেখ লুৎফর রহমান এবং মাতার নাম সায়েরা খাতুন। চার কন্যা এবং দুই পুত্রের সংসারে শেখ মুজিবুর রহমান ছিলেন তৃতীয় সন্তান।

সেদিনের টুঙ্গিপাড়ার অজপাড়া গ্রামে জন্মগ্রহণ করা ‘খোকা’ নামের সেই শিশুটি পরবর্তীতে হয়ে ওঠেন নির্যাতিত-নিপীড়িত বাঙালি জাতির মুক্তির দিশারী। গভীর রাজনৈতিক প্রজ্ঞা, আত্মত্যাগ ও জনগণের প্রতি অসাধারণ মমত্ববোধের কারণেই পরিণত বয়সে হয়ে ওঠেন বাঙালি জাতির অবিসংবাদিত নেতা। কৈশোরেই তিনি সক্রিয় রাজনীতিতে জড়িয়ে পড়েন। গোপালগঞ্জের মিশন স্কুলে অষ্টম শ্রেণিতে অধ্যয়নকালে তৎকালীন ব্রিটিশবিরোধী আন্দোলনে যোগদানের কারণে শেখ মুজিবুর রহমান প্রথমবারের মতো গ্রেফতার হয়ে কারাবরণ করেন। এরপর থেকে শুরু হয় বঙ্গবন্ধুর আজীবন সংগ্রামী জীবনের অভিযাত্রা।

বাঙালি তাদের এই নেতাকে স্মরণ রাখতে তার জন্মদিনে প্রতিবছরের ১৭ মার্চ পালন করেন জাতীয় শিশু দিবস। এবারো বাংলার জাতির জনক  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে বগুড়ার ধুনট উপজেলা প্রশাসনের আয়োজনে ‘মুজিববর্ষ’ ১০১ তম  জন্মশতবর্ষ পালন করা হয়েছে।

১৭ মার্চ সকাল সাড়ে ৮ টায় ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ের সামানে জাতীয় পতাকা উত্তোলন করেন। সকাল ৯ টায় বর্ণাঢ্য রেলি সাড়ে ৯ টায় কেক কর্তন, সকাল ১০ টায় উপজেলা মুজিব চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ধুনট উপজেলা নির্বাহী  অফিসার সঞ্জয় কুমার মহন্তের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর- ধুনট নির্বাচনেও এলাকার সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা  আলহাজ্ব হাবিবুর রহমান এমপি, এসময় উপস্থিত ছিলেন ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা, ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশা, ধুনট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহাসিন আলম, ধুনট উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম সুবাহান, মোঃ রোজাউল করিম রেজা, সাংগঠনিক সম্পাদক মোঃ শরিফুল ইসলাম শরিফ, ধুনট থানার তদন্ত কর্মকর্তা মোঃ জাহিদুল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জয় কুমার মহন্তের সহধর্মিনী  সুমি চৌধুরী, সমাজসেবা কর্মকর্তা আব্দুল আল কাফি সহ ধুনট উপজেলার সকল কর্মকর্তা আলোচনা সভায় উপস্থিত ছিলেন।

Please follow and like us: