হিলি প্রতিনিধি:দিনাজপুরের হিলিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক ( অনুর্ধ্ব-১৭)ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল
টুনার্মেন্ট বালিকা ( অনুর্ধ্ব-১৭) খেলা আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়েছে।হাকিমপুর উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহঃপতিবার বিকেল সাড়ে ৪ টায় আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন উপজেলা
চেয়ারম্যান হারুনুর রশিদ হারুন।বোয়ালদাড়হাইস্কুল এন্ড কলেজ মাঠে উদ্বোধনী খেলায় যে দুটি দল
অংশ গ্রহন করেন তারা হলেন বোয়ালদাড় ইউনি য়ন পরিষদ দল বনাম খট্রা মাধবপাড়া ইউনিয়ন পরিষদ দল । খেলা পরিচালনা কমিটির সভাপতি হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার রাফিউল ইস লাম জানান, খেলায় মোট ৪টি করে দল অংশ
গ্রহন করবে। উদ্বোধনী খেলায় খট্রা মাধবপাড়া ইউনিয়ন পরিষদ দলকে ট্রাইবেকারে ০-১ গোলে হারিয়ে জয়লাভ করে বোয়ালদাড় ইউনিয়ন পরিষদ দল।
, || - ||
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল খেলা উদ্বোধন
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- মোঃ ইনামুল হাসান নাইম, স্পেশাল করেসপন্ডেন্ট ,ঢাকা।
Please follow and like us: