, || - ||

বড় পাঙ্গাশী ইউনিয়ন বাসী কে ঈদ শুভেচ্ছা জানান চেয়ারম্যান পদপ্রার্থী বকু

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- প্রেস বিজ্ঞপ্তি।
পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে সিরাজগঞ্জ উল্লাপাড়া উপজেলার 4 নং বড় পাঙ্গাসী ইউনিয়নবাসী সহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলমানদের প্রতি ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ,বড় পাঙ্গাসী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী,   চন্দ্রগাতী  গ্রামের কৃতি সন্তান, সাবেক  মেম্বার,  হাজি মোক্তার হোসেন ফকির এর পুত্র উল্লাপাড়া সরকারি কলেজ এর সাবেক ছাত্রনেতা ,মোঃ বকুল হোসেন বকু।
জনপ্রিয়,তরুণ এই সমাজ সেবক ইতিমধ্যেই নিজ ইউনিয়নের মসজিদ,মাদ্রাসা,কবরস্থান সহ বিভিন্ন গরীব, দু:খীদের সাহায্যে যথেষ্ট অবদার রেখে যাচ্ছেন। এবং মাদ্রাসা, কবরস্থান এর সভাপতিত্ব করছেন, দেশে করোনা মহামারীর শুরু থেকেই বড় পাঙ্গাসী ইউনিয়নের বিভিন্ন গ্রামে  অসহায়,হতদরিদ্র পরিবারে মাঝে ত্রাণ সহায়তা প্রদান করেছেন।
আগামীতে চেয়ারম্যান নির্বাচিত হলে এলাকার অসহায়,গরীবদের কল্যানে নিজেকে উৎসর্গ করবেন বলে তিনি বদ্ধপরিকর।
বকুল হোসেন বকু বড় পাঙ্গাসীর জনসাধারনকে ঈদ শুভেচ্ছা জানান, নয়া আলো ডটকম রিপোর্টার ইউসুফ আহম্মেদ কে ফোনে বলেন, একটি শান্তিপূর্ন ও সহনশীল সমাজ গঠনে ধৈর্য ও সহনশীলতা অপরিহার্য।
ত্যাগের মহীমায় ভাস্বর পবিত্র ঈদুল আযহা মহান আল্লাহর প্রতি অপরিসীম আনুগত্য ধৈর্য ও ত্যাগের নিদর্শন। মহান আল্লাহর নির্দেশে হযরত ইব্রাহীম (আঃ) প্রাণ প্রিয় পুত্র হযরত ঈসমাইল (আঃ) কে কোরবানী করতে উদ্যত হয়ে আল্লাহর প্রতি যে আনুগত্য ও শ্রদ্ধা প্রদর্শন করেছেন তা অতুলনীয় এবং সারা বিশ্ববাসীর কাছে এই ত্যাগ চিরসমুজ্জল ও অনুকরণীয় হয়ে থাকবে।
ঈদুল আযহার অনাবিল আনন্দ বয়ে আসুক বড় পাঙ্গাসী ইউনিয়নের সবার ঘরে ঘরে।তাই সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন,,,,,,ঈদ মোবারক।
Please follow and like us: