শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে নওগাঁ বদলগাছী উপজেলার মুক্তিনগর দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মুক্তিনগর দাখিল মাদ্রাসার সভাপতি ও আধাইপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শামসুল আলম এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সাংসদ মোঃ ছলিম উদ্দীন তরফদার সেলিম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ.টি.এম জিল্লুর রহমান, বদলগাছী সদর ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুস সালাম মন্ডল, আধাইপুর ইউপি চেয়ারম্যান ও মুক্তিনগর দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা মোঃ জাকির হোসেন চৌধুরী, অত্র মাদ্রাসার সুপার মোঃ আনোয়ার হোসেন, শিক্ষক মুনিরুজ্জামান প্রমূখ।
Please follow and like us: