শুক্রবার , ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১৩ই জিলকদ, ১৪৪৭ হিজরি

বদলগাছীতে ইট ভাটায় পোড়ানো হচ্ছে জ্বালানী কাঠ

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- মোহাম্মদ ইমন মিয়া, বাঙ্গরা,কুমিল্লা করেসপন্ডেন্ট।

বদলগাছী (নওগাঁ) প্রতিনধি

নওগাঁর বদলগাছী উপজেলার ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধবিহারের মুল সীমানা প্রাচীর হতে  মাত্র ২-৩ শ গজ অদুরে গড়ে উটেছে ”এম এ বি” ব্রিকস নামের একটি ইটভাটা| আর সেই ইট ভাটায় দিদারছে পোঁড়ানো হচ্ছে জ্বালানী কাঠ| ফলে একদিকে পরিবেশ হারাচ্ছে ভারসাম্যতা অপরদিকে ইটভাটার আগুনেপুঁড়ছে বিভিন্ন প্রজাতির গাছ|

গত রবিবার সরেজমিনে গিয়ে দেখা যায়, মুল রাস্তা সংলগ্ন এ ভাটার  মাঝখান দিয়ে বয়ে গেছে রাস্তা । মাটিবহনকারী ট্র্যাক্টর দ্রুত গতিতে চলাচল করছে । ধুলোমাখা রাস্তার বিরক্তি পথচারীর । সেই ইট ভাটার চারিপাশে পোঁড়ানোর জন্য সাজিয়ে রাখা হয়েছে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছ ।

ভাটায় আগুন মিস্ত্রীদের সাথে কথা বলে জানা যায়, হাওয়া ভাটা না হওযাই এ ভাটায়  জ্বালানী কাঠ ব্যবহার করতে হয় ।

ইট প্রস্তুতও ভাটা স্থাপন (নিয়ন্ত্রন) ২০১৩ সালের ৫৯নং আইনের ২ এর ধারায় মতে, জ্বালানী হিসেবে ব্যবহৃত যেকোন কাঠ ,এবং বাশের মোথা বা খেজুরগাছ ও ব্যবহার করা যাবেনা ।

অথচ এসব আইনের কোন তোয়াক্কা না করেই দিদারছে পোড়ানো হচ্ছে জ্বালানী কাঠ ।

এমআর ব্রিকস এর ম্যানেজার রাব্বি জানায়, জ্বালানী কাঠ পোড়ানোর কথা স্বীকার করে জানায়, আমরা জ্বালানী কাঠ ব্যবহার করি সেটা সবাই জানেন, হাওয়া ভাটা না হলে অবশ্যই জ্বালানী কাঠের প্রযোজন হয় ।এর আগে জ্বালানী কাঠ পোড়ানার জন্য প্রশাসনকে জরিমানা ও দিয়েছেন বলে জানান তারা ।

এ বিষয়ে এমএ বি ব্রিকস ইট ভাটা  মালিক মোঃ আরিফ ইফতেখার  রানা জ্বালানী কাঠ পোড়ানোর বিষয়টি স্বীকার করে  প্রতিনিধিকে বলেন , হাওয়া ভাটাব্যতীত যেসব ভাটা আছে , সব ভাটাতেই জ্বালাণী কাঠ পোড়ানো হয় ।

বদলগাছী থানা অফিসার ইনচাজ ওসি জালাল উদ্দিন   জানায়,বিষয়টি আমি দেখে ব্যবস্থা নিব ।

এ বিষয়ে বদলগাছী উপজেলা নির্বাহী অফিসার মাসুম আলী বেগ এর সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি জানান , খুব দ্রুত ব্যবস্থা গ্রহন করা হবে ।

Please follow and like us: