সোমবার , ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ৭ই জিলহজ, ১৪৪৭ হিজরি

বদলগাছীতে খানা তথ্য ভান্ডারের চেক পেয়ে খুশি গনণাকারীরা

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- মোহাম্মদ ইমন মিয়া, বাঙ্গরা,কুমিল্লা করেসপন্ডেন্ট।

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি ঃ

সারাদেশের ন্যায় নওগাঁর বদলগাছীতে গত ২৭ সেপ্টেম্বর খানা তথ্যভান্ডার শুমারীর কাজ শুরু হয় এবং শেষ হয় ১৬ অক্টোবর । গতকাল শুমারীতে গনণাকারী হিসেবে নিয়োগ প্রাপ্ত বেকার যুবক-যুবতীরা ১০ হাজার তিনশত পঞ্চাশ টাকার চেক পেয়ে খুুশি হয়ে বাড়ী ফিরে। গনণাকারী বিলাশবাড়ী ইউপি’র শাপলা খাতুন, শামীমা বানু, সিফাত সারমিন, অর্চনা রানী, কানিজ ফাতিমা, শাহিদা খানম, সোহাগ ও ইউনুছ জানান, অধ্যয়নরত অবস্থায় এ কাজ করে চেক হাতে পেয়ে তারা আনন্দিত। বিলাশবাড়ী ইউপি’র জোনাল অফিসার তোফায়েল আহমেদ অপু ও উপজেলা পরিসংখ্যান অফিসার নাসির উদ্দীন জানান, সুন্দর ও সুষ্ঠুভাবে খানা ও তথ্য ভান্ডার শুমারীর কাজ শেষ হয়েছে।

Please follow and like us: