বৃহস্পতিবার , ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি

বদলগাছীতে ফলদ বৃক্ষ মেলার নামে কৃষি কর্মকর্তার লাখ টাকার বাণিজ্য

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- প্রেস বিজ্ঞপ্তি।

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি:- নওগাঁর বদলগাছীতে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত ৩ দিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলার নামে উপজেলা কৃষি কর্মকর্তার বিরুদ্ধে বি,সি,আই,সি ও বি.এ,ডি,সি ডিলাদের নিকট থেকে প্রায় লক্ষাধিক টাকার বাণিজ্যর অভিযোগ উঠেছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সুত্রে জানা যায়, বদলগাছী উপজেলায় বি,সি,আই,সি অনুমোদিত ১০ টি রাসায়নিক সার ডিলার রয়েছে। আবার উপজেলার ৮ টি ইউপির প্রতি ইউপিতে ৯ টি করে ৭২ টি সাব-ডিলার নিয়োগ থাকার কথা কিন্তু কোন কোন ইউপিতে ২/১ জন করে সাব-ডিলার কম রয়েছে। এছাড়া উপজেলায় বি,এ,ডি,সি অনুমোদিত ২০ টি ডিলার রয়েছে। ডিলার ও সাব-ডিলারের অভিযোগ সুত্রে জানা যায়, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হাসান আলী ফলদ বৃক্ষ মেলা উপলক্ষে উপজেলার বি,সি,আই,সি ও বি.এ,ডি,সি ডিলাদের সভাপতি ও সাধারন সম্পাদকদের জানান ফলদ বৃক্ষ মেলা উপলক্ষে সরকারী বরাদ্দ অপ্রতুল্য হওয়ায় মেলার খরচ মেটানো সম্ভব নয়। এই অবস্থায় ৩ দিন ব্যাপী মেলার সাফল্য অর্জন করতে হলে আপনাদের অর্থিক সহযোগীতা প্রয়োজন। কৃষি কর্মকর্তার এমন চাওয়া পাওয়ার ভিত্তিতে ১০ টি রাসায়নিক সার ডিলার প্রতি ৫ হাজার করে, বিএডিসি ২০ টি ডিলার এর নিকট থেকে ডিলার প্রতি ৫০০ টাকা করে ও রাসায়নিক সার এর ইউনিয়ন সাব-ডিলার প্রতি ৩০০ থেকে ৫০০ টাকা করে মোট প্রায় ৭০ হাজার ও সরকারী বরাদ্দ প্রায় ৩৬ হাজার টাকা সহ সর্বমোট প্রায় লক্ষাধিক টাকার বাণিজ্য করেছে কৃষি কর্মকর্তা কৃষিবিদ হাসান আলী। ফলদ বৃক্ষ মেলা উপলক্ষে ডিলারদের নিকট থেকে টাকা আদায়ের বিষয়ে রাসায়নিক সার ডিলার সমিতির বদলগাছী প্রতিনিধি মের্সাস জিতেন্দ্র নাথ মন্ডল এর সত্তাধিকারী জিতেন্দ্র নাথ মন্ডল এর নিকট জানতে চাওয়া হলে তিনি নগদ টাকা প্রদানের বিষয়টি অস্বীকার করে বলেন ফলদ বৃক্ষ মেলা উপলক্ষে ২০০টি গেঞ্জি প্রদান করা হয়েছে। অপর রাসায়নিক সার ডিলার মের্সাস মিন্টু ট্রেডার্স এর সত্তাধিকারী মিন্টু দাস এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন কৃষি কর্মকর্তা আমার নিকট থেকে মাথার ক্যাপ দাবী করেছে আমি ক্যাপ প্রদান করেছি। নগদ টাকার বিষয়ে জানতে চাওয়া হলে তিনি কৌশলে এড়িয়ে যান। অপর বি,এ,ডি,সির ডিলার ও রাসায়নিক সার এর সাব-ডিলার মিঠাপুর ইউপির নাজমুল হোসেন এর নিকট যোগাযোগ করা হলে তিনি বলেন বি,এ,ডি,সির ডিলার প্রতি ৫০০ শত করে ও রাসায়নিক সার এর সাব-ডিলার প্রতি ৩০০ থেকে ৫০০শত করে টাকা তোলা হয়েছে যা আমি নিজে কৃষি কর্মকর্তার প্রতিনিধির নিকট গতকাল বুধবার মেলা শুরুরদিন জমা দিয়েছি।
এ বিষয়ে উপজেলা সাব-ডিলার সমিতির সভাপতি বিপ্লব এর সাথে যোগাযোগ করা হলে তিনি বিব্রত বোধ করে বলেন ফলদ বৃক্ষ মেলা উপলক্ষে টাকা তোলার কথা ছিল কিন্তু এখন ও তোলা হয়নি। সাব-ডিলার সমিতির সাধারণ সম্পাদক (নাম প্রকাশে অনিচ্ছুক) এর সাথে যোগাযোগ করা হলে তিনি অকপটে স্বীকার করে বলেন উপজেলার সকল অনুষ্ঠানে সাব-ডিলার সমিতির পক্ষ থেকে টাকা প্রদান করা হয়ে থাকে। তাই ফলদ বৃক্ষ মেলার ক্ষেত্রে আমরা মোটামুটি কয়েকজন ডিলার কিছু টাকা উত্তোলন করে প্রদান করেছি। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হাসান আলীর সংগে মোবাইল ফোনে কথা বললে ডিলারদের কাছে থোকে টাকা তোলার কথা অস্বীস্কার করে বলেন ডিলারেরা ক্যাপ ও গেঞ্জি সরবরাহ করেছে। নাম প্রকাশে অনিচ্ছুক অফিসের কয়েকজন কর্মকর্তা ও কর্মচারী বলেন কৃষি কর্মকর্তা মহোদয় বিভিন্ন সময়ে আসা বিভিন্ন বরাদ্দ তছরুপ করে থাকলেও কেউ ভয়ে মুখ খুলতে চান না কিংবা প্রতিবাদ না করায় তিনি বারবার ঘটনাগুলো ঘটে যাচ্ছেন। দু-একজন প্রতিবাদ করলে উপর মহলের সাথে যোগসাজস করে তাকে বদলির ব্যবস্থা করেন। বিষয়টিতে উর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন ভূক্তভোগীরা।

Please follow and like us: