বদলগাছী (নওগাঁ) প্রতিনিধিঃ- নওগাঁর বদলগাছীতে সাব-রেজিষ্টার ও দলিল লেখকদের পরস্পর বিরোধে ৩ দিন ধরে দলিল রেজিষ্ট্রি কার্যক্রম বন্ধ রয়েছে। ফলে জমি রেজিষ্ট্রি করতে আসা লোকজন ভোগান্তির শিকার হচ্ছে। উপজেলা সাব রেজিষ্টার বলছেন, দলিল লেখককেরা জাবেদা কাগজপত্র ছাড়াই দলিল দাখিল করে। এতে আপত্তি তোলার কারণে দলিল লেখকেরা দলিল দাখিল করছেন না আর দলিল লেখকেরা বলছেন, এতদিন সাব রেজিষ্টার খতিয়ান ফটোকপি দিয়ে জমি রেজিষ্ট্রি করেছেন। তিনি হঠাৎ করেই জাবেদা খতিয়ান ছাড়া জমি রেজিষ্ট্রি করবেন না বলে জানিয়ে দলিল ফেরত দেন। তিনি আবার প্রতি দলিলে আরও ৫ শত টাকা কাগজপত্র দেখার নামে দাবি করেন। একারণে তাঁরা দলিল দাখিল করছেন না। এছাড়া দলিল প্রতি ১২ শ টাকা করে দাখিলা নেন।
দলিল লেখকেরা বলেন, আমরা ২০০৫ সাল থেকে খতিয়ানের ফটোকপি সংযুক্ত করে দলিল দাখিল করে আসছি। ইতিপূর্বে কোন সাব রেজিষ্টার আপত্তি জানায়নি। বর্তমান সাব রেজিষ্টার গত মঙ্গলবারেও খতিয়ানের ফটোকপি দিয়ে একাধিক দলিল রেজিষ্ট্রি করেছেন। পরে তিনি হঠাৎ করেই ফটোকপি খতিয়ান নিয়ে আপত্তি তোলে দলিল ফেরত দেন। আমরা সাব রেজিষ্টারের সংগে সাক্ষাত করেছি। তিনি আমাদের জানিয়েছেন, এখন থেকে জাবেদা খতিয়ান ছাড়া জমি রেজিষ্ট্রি করবেন না। একারণে রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত সাব রেজিষ্টারের কাছে দলিল দাখিল করা হয়নি।
এ বিষয়ে দলিল লেখক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক শিবলী নোমানী চৌধুরী বলেন, সাব রেজিষ্টার জাবেদা খতিয়ান ছাড়া জমি রেজিষ্ট্রি করবে না। এছাড়া তিনি প্রতি দলিলে আরও ৫ শ টাকা করে দাবি করেছেন। একারণে রোববার থেকে আজ মঙ্গলবার পর্যন্ত কোনো দলিল দাখিল করা হয়নি। দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক মিলন হোসেনের সংগে মোবাইল ফোনে যোগাযোগ করলে ব্যস্ততার কারনে তিনি কথা বলতে পারেননি।
এ বিষয়ে গতকাল মঙ্গলবার সাব রেজিষ্টার পারভেজ খান এর সংগে সাক্ষাৎ করলে গত ৩ দিন ধরে জমি রেজিষ্ট্রি বন্ধ থাকার কথা স্বীকার করে তিনি বলেন এখানকার দলিল লেখকেরা খতিয়ানের ফটোকপি সংযুক্ত করে দলিল দাখিল করেন। এতে জমি শ্রেণি পবির্তন করে সরকারি রাজস্ব ফাঁকি দেওয়ার সম্ভাবনা রয়েছে। ইতি পূর্বে ছবি পরিবর্তন করে দলিল রেজিষ্ট্রি করার অপরাধে হেলাল নামে এক মহুরী চুড়ান্তভাবে বরখাস্ত হয়েছে। গ্রাহকেরা যাতে হয়রানী বা প্রতারনার শিকার না হয় জন্যই জাবেদা কাগজপত্র দাবী করা হয়েছে। আমার বাড়তি কোন চিন্তা ভাবনা নেই। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুম আলী বেগ এর সংগে যোগাযোগ করলে তিনি জানান বিষয়টি আজই অবগত হলাম।
, || - ||
বদলগাছীতে সাব-রেজিষ্টার ও দলিল লেখকদের মধ্যে বিরোধে জমি রেজিষ্ট্রি বন্ধ, ভোগান্তিতে সাধারন মানুষ
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- প্রেস বিজ্ঞপ্তি।
Please follow and like us: